করোনা আতঙ্কে বৈশ্বিক জরুরী অবস্হা ঘোষণা

করোনা আতঙ্কে বৈশ্বিক জরুরী অবস্হা ঘোষণা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: চীনের হুবেই প্রদের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের প্রাদুর্ভাবকে বৈশ্বিক জরুরি অবস্থা হিসেবে ঘোষণা করেছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বিবিসি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) এক জরুর বৈঠকের পর সংস্থাটির তরফ থেকে এই অশনি সংকেত আসে।

ভাইরাসটি বিশ্বব্যাপী দ্রুত ছড়িয়ে পড়ায় সারা বিশ্বের জন্যেই এটি উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে জানিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে জরুরি অবস্থার ঘোষণা দেয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

এক বিবৃতিতে ডব্লিউএইচও-এর প্রধান টেড্রস আধানম গ্যাব্রিয়েসুস বলেন, ‘জরুরি অবস্থা ঘোষণার পেছনে মূল কারণ চীনে যা ঘটছে তা নয় বরং অন্যান্য দেশে এটা ছড়িয়ে পড়ছে, এটা আশঙ্কার।’ উদ্বেগের বিষয় হচ্ছে যেসব দেশের স্বাস্থ্যসেবা ততটা উন্নত নয়, সেসব দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়া।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনে এখন পর্যন্ত ১৭০ জনের মৃত্যু হয়েছে। এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা শুধু চীনেই ৮ হাজারের বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব মতে চীনের বাইরে ১৮টি দেশে ৯৮ জনের শরীরের এমন ভাইরাস পাওয়া গেছে। এদের বেশির ভাগই চীনের উহান রাজ্য থেকে আসা। তবে চীনের বাইরে এখনো করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি বলে সংস্থাটির পক্ষ থেকে বলা হয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনে বলা হয়, মানবদেহের মাধ্যমে ছড়িয়েছে এমন ১৮টি ঘটনা পাওয়া গেছে জার্মানি, জাপান, ভিয়েতনাম ও যুক্তরাষ্ট্রে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিগত দশকে পাঁচটি আন্তর্জাতিক জরুরি অবস্থা ঘোষণা করেছিল। ২০০৯ সালে এইচওয়ান সোয়াইন ফ্লু ভাইরাসের জন্য, ২০১৩ সালে পশ্চিম আফ্রিকায় ইবোলার প্রাদুর্ভাব, ২০১৪ সালে পোলিও, ২০১৬ সালে জিকা ভাইরাস এবং ২০১৯ সালে আবারও কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রে ইবোলার প্রাদুর্ভাবের জন্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *