করোনা; একদিনে রেকর্ড পরিমাণ শনাক্ত ৬৬৫, মৃত্যু ২

করোনা; একদিনে রেকর্ড পরিমাণ শনাক্ত ৬৬৫, মৃত্যু ২

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৬৬৫ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। এখন পর্যন্ত এটাই একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড। এ নিয়ে ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯ হাজার ৪৫৫ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে কিশোরসহ আরো দুজনের মৃত্যু হয়েছে, এ নিয়ে এ মহামারী ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১৭৭ জনে।

রোববার (০৩ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

তিনি জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ২১৪টি নমুনা সংগ্রহ করা হয়। আগের কিছু নমুনাসহ এ সময়ে ৫ হাজার ৩৬৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আজ পর্যন্ত সব মিলিয়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ৮১ হাজার ৪৩৪টি।

গেল ২৪ ঘণ্টায় যে দুজন মারা গেছেন তাদের মধ্যে একজন কিশোর রয়েছেন বলে জানান নাসিমা সুলতানা। একই সঙ্গে তিনি জানান, এদের মারা যাওয়া দুজনের একজন রংপুর এবং একজন নারায়ণগঞ্জের বাসিন্দা। অন্যজনের বয়স ষাটোর্ধ্ব।

গেল বছর ডিসেম্বরে চীনের উহান থেকে ছড়িয়ে পড়া মহামারী ভাইরাসটিতে দেশে প্রথম আক্রান্ত শনাক্ত হয় গেল ৮ মার্চ। সেদিন তিনজন আক্রান্ত শনাক্ত হওয়ার কথা জানায় সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। এরপর মার্চ মাস শেষে পঞ্চাশ জনের মতো শনাক্তের কথা জানা গেলেও এ মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে আক্রান্তের হার দ্রুত বাড়তে শুরু করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *