করোনা; গুজব ছড়ানোয় গ্রেফতার ৫

করোনা; গুজব ছড়ানোয় গ্রেফতার ৫

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনাভাইরাস নিয়ে আতঙ্ক আর গুজব দুটোই সমান তালে এগোচ্ছে। তবে সরকার গুজব প্রতিরোধে নিয়েছে কড়া ব্যবস্থাপনা। এবার ফেসবুকে ভাইরাস নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে ৫ জনকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। শুক্রবার (০৩ এপ্রিল) রাতে রংপুর নগরীর জিএলরায় রোড ও গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়।

শনিবার (০৪ এপ্রিল) দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মেট্রোপলিটন পুলিশ কমিশনার মুহা, আবদুল আলীম মাহামুদ।

গ্রেফতাররা হলেন- আসিক সরদার (২০), আকতারুজ্জামান (২৪), আকিবুজ্জামান অংকন (২০), তানজিলুর রহমান তামিস (২৩) ও সমির ঘোষ দিপ্ত (২৩)।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘আজ রাত ৯টায় রংপুর নগরীর ধাপ এলাকায় সৌদি প্রবাসী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। পুলিশ ধাপ এলাকা ঘিরে রেখেছে। যে কোনো সময় ধাপ এলাকা লকডাউন হতে পারে। ধাপের লোকেরা সাবধান।’ গ্রেফতাররা এমন একটি মিথ্যা পোস্ট ফেসবুকে শেয়ার করে গুজব ছড়ায়। এতে জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

শুক্রবার রাতে পুলিশের উপ-কমিশনার উত্তম কুমার পাঠকের নেতৃত্বে অভিযান চালানো হয়। রংপুর নগরীর জিএলরায় রোড হতে সমির ঘোষকে গ্রেফতার করা হয়। বাকি ৪ জনকে সুন্দরগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের জেলহাজতে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *