যুদ্ধবিরতির পরেও তুরস্কের সামরিক বহর সিরিয়ার নিরাপদ অঞ্চলে

যুদ্ধবিরতির পরেও তুরস্কের সামরিক বহর সিরিয়ার নিরাপদ অঞ্চলে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মার্চে রাশিয়ার সাথে সিরিয়ার ইদলিবে যুদ্ধবিরতির চুক্তি করার পরও ফের সিরিয়ার নিরাপদ অঞ্চলে সামরিক বহর পাঠালো তুরস্ক। মস্কোয় যুদ্ধবিরতি চুক্তিতে সই করার কয়েকদিনের মাথায় তুরস্ক ইদলবের কয়েকটি এলাকায় সেনা উপস্থিতি জোরদার করে।

ব্রিটেনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ তুরস্কের পক্ষ থেকে নতুন করে সেনা উপস্থিতি বাড়ানোর খবর নিশ্চিত করেছে। সংস্থাটি বলেছে প্রায় ৩৫টি গাড়ির একটি সামরিক বহরে সিরিয়ার কার্ফ লুজিন সীমান্ত ক্রসিং দিয়ে ইদলিবে প্রবেশ করে।

শুক্রবার (০৩ এপ্রিল) বিকেলের দিকে ঘটনাটি ঘটেছে বলে সিরিয়ান অবজারভেটরি জানায়।

এদিকে, বৃহস্পতিবার (০২ এপ্রিল) তুরস্কের সেনারা মানবিজ শহরের আরব হাসান গ্রামে সিরিয়ার সেনা অবস্থানে গোলাবর্ষণ করে। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকটি সূত্র জানিয়েছে, তুর্কি গোলার আঘাতে সিরিয়ার অন্তত দুজন সেনা কর্মকর্তা আহত হয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *