করোনা; দাওরায়ে হাদীস পরীক্ষা স্থগিত করল হাইয়াতুল উলইয়া

করোনা; দাওরায়ে হাদীস পরীক্ষা স্থগিত করল হাইয়াতুল উলইয়া

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে কওমি মাদরাসার চলতি শিক্ষাবর্ষের দাওরায়ে হাদীস (তাকমিল) পরীক্ষা স্থগিত করেছে সম্মিলিত কওমি মাদরাসা শিক্ষা সংস্থা ‘আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’।

আগামী ৬ এপ্রিল ২০২০ সােমবার থেকে এ পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। কিন্তু মঙ্গলবার (২৪ মার্চ) আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ এর স্থায়ী কমিটির এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠক শেষে কওমি মাদরাসার সর্বোচ্চ এ অথরিটি-এর ভারপ্রাপ্ত কো চেয়ারম্যান মাওলানা আব্দুল কুদ্দুস স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করােনাভাইরাস উদ্ভূত বর্তমান পরিস্থিতিতে আজ ২৪ মার্চ ২০২০ মঙ্গলবার আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ এর স্থায়ী কমিটির এক জরুরি সভায় আগামী ৬ এপ্রিল ২০২০, সােমবার থেকে অনুষ্ঠিতব্য ১৪৪১ হিজরীর দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষা আপাতত স্থগিত করা হয়।

পরিস্থিতির আলােকে পরীক্ষা সম্পর্কে আল-হাইআতুল উলয়ার স্থায়ী কমিটির পরবর্তী সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *