পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সারাবিশ্বে মহামারি আকারে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১ লাখ ৭০ হাজার ছাড়িয়েছে মৃতের সংখ্যা। এর মধ্যে চার ভাগের এক ভাগ মারা গেছে শুধুমাত্র যুক্তরাষ্ট্রে।
ওয়ার্ল্ডওমিটারের তথ্য মতে, গোটা বিশ্বে এখন করোনা আক্রান্ত হয়েছে ২৪ লাখ ৮১ হাজারেরও বেশি মানুষ। এর মধ্যে সুস্থ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার মানুষ।
ইতালিতে কমতে শুরু করেছে নতুন করে করোনা রোগীর সংখ্যা। চীনে নতুন করে ১১ জনের মৃত্যু শনাক্ত করা হয়েছে।
চীনা স্বাস্থ্য কমিশন বলছে, মারা যাওয়া সবাই বাইরের দেশ থেকে আগত।
এদিকে হংকংয়ে আরও জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সোমবার (২০ এপ্রিল) প্রথবারের মত দেশটিতে নতুন করে কোনও করোনায় আক্রান্তের সংখ্যা রেকর্ড করা হয়নি।


