পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্বব্যাপী মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে দেশে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ১ হাজার ১৮ জন। ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ৫৩ হাজার ১০৫ জনে।
এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল আট হাজার ৪৯৬ জনে।
বুধবার (১০ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন করে ভাইরাসটি থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ২৬৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৬ হাজার ৬১৩ জন।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৩২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৪১ লাখ ৯৭ হাজার ৯৭০টি।
২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৫ দশমিক ৯৮ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ১৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ৫৯ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৫৪ শতাংশ।
উল্লেখ্য, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যুর কথা জানায় স্বাস্থ্য অধিদপ্তর।
/এএ


