কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দীপ্ত শপথে এগিয়ে যাচ্ছে ইসলামী আন্দোলন

কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দীপ্ত শপথে এগিয়ে যাচ্ছে ইসলামী আন্দোলন

কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দীপ্ত শপথে এগিয়ে যাচ্ছে ইসলামী আন্দোলন

পাথেয় রিপোর্ট :: ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেছেন, তৎকালীন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ১৯৮৭ সালের আজকের এ দিনে প্রতিষ্ঠা লাভ করে বর্তমান সময়ে দেশবাসীর কাছে একটি আদর্শিক রাজনৈতিক দল হিসেবে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। প্রতিষ্ঠার দীর্ঘ ৩৩ বছরেও এ সংগঠনটি তাগুতি শক্তির কাছে মাথানত করেনি। জেল-জুলম, নির্যাতন করেও এ আদর্শিক দলটিকে দমিয়ে রাখতে পারেনি। আজকে রাজনৈতিক অঙ্গনে একটি ব্যতিক্রমী ধারা সৃষ্টি করে এদেশে সন্ত্রাস, দুর্নীতি ও মাদকমুক্ত একটি উন্নত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দীপ্ত শপথ নিয়ে এগিয়ে যাচ্ছে দুর্বার গতিতে।

শুক্রবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরীর উদ্যোগে ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দলের ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন দলের মহাসচিব প্রিন্সিপাল মাওলানা ইউনুছ আহমাদ।

প্রধান বক্তা ছিলেন মহানগর উত্তর সভাপতি প্রিন্সিপাল মাওলানা শেখ ফজলে বারী মাসউদ। বক্তব্য রাখেন কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মু. বরকত উল্লাহ লতিফ, ঢাকা জেলা সভাপতি আলহাজ্ব সৈয়দ আলী মোস্তফা, মাওলানা এবিএম জাকারিয়া, মাওলানা আরিফুল ইসলাম, এডভোকেট শওকত আলী হাওলাদার, ডা. শহিদুল ইসলাম, মুফতী ফরিদুল ইসলাম প্রমুখ।

মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতিতে একটি সহিহ ধারা সৃষ্টি করে ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কাজ করছে। গতানুগতিক রাজনীতির ধারার পরিবর্তে রাজনীতিতে একটি গুণগত ও আদর্শিক ধারা বজায় রেখে কাজ করছে এ দলটি। ইসলামী দলগুলোকে আদর্শিক ধারায় ফিরিয়ে এনে তাগুতি শক্তির মোকাবেলায় একটি ইসলামী শক্তির উত্থানের মাধ্যমে জাতিকে একটি উন্নত কল্যাণ রাষ্ট্র উপহার দেয়ার লক্ষ্যে কাজ করছে।

সভাপতির বক্তব্যে মাওলানা ইমতিয়াজ আলম বলেন, ৩৩ বছরে ইসলামী আন্দোলন বাংলাদেশ হকের ওপর প্রতিষ্ঠিত থাকা এটা ইসলামী আন্দোলনের সবচেয়ে বড় অর্জন। দীর্ঘ ৩৩ বছরে বাতিল ও তাগুতি শক্তির কাছে পরাজয় স্বীকার করেনি। হক ও বাতিলের সংমিশ্রণ দিয়ে কখনো ইসলাম প্রতিষ্ঠার নজির নেই, ইসলামী আন্দোলন এই চেতনায় বিশ্বাস করে। আগামী দেশে একটি উন্নত কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে কাজ করে যাচ্ছে। দেশবাসী ও ইসলামী জনতার সমর্থণ থাকলে এ দল আরো এগিয়ে যাবে ইনশাআল্লাহ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *