কাতারের ওপর সর্বাত্মক অবরোধ বহাল রাখবে সৌদি-মিশর

কাতারের ওপর সর্বাত্মক অবরোধ বহাল রাখবে সৌদি-মিশর

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সৌদি আরব ও মিশর যৌথভাবে ঘোষণা করেছে কাতারের ওপর তারা সর্বাত্মক অবরোধ বহাল রাখবে। দুবাইভিত্তিক সৌদি টেলিভিশন চ্যানেল আল-আরাবিয়ার খবর সূত্রে জানা যায়, কাতারের সঙ্গে টানাপড়েন সৃষ্টির পর ২০১৭ সালের জুন মাসে সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন এ অবরোধ আরোপ করে।

২৭ নভেম্বর মঙ্গলবার কায়রোর প্রেসিডেন্ট প্রাসাদে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও মিশরের প্রেসিডেন্ট জেনারেল আবদেল ফাত্তাহ আস-সিসি বৈঠক করেন। এতে দুজন কাতারের ওপর অবরোধ বহাল রাখার বিষয়ে একমত হন। তারা কাতারকে কোনো রকমের ছাড় দিতে রাজি হন নি। দুবাইভিত্তিক সৌদি টেলিভিশন চ্যানেল আল-আরাবিয়া এ খবর দিয়েছে।

এছাড়া, মিশর ও সৌদি আরব তাদের ভাষায় কাতারে ইরানের হস্তক্ষেপের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার কথাও বলেছে। গত বছর কাতারের সঙ্গে সৌদি অনুগত আরব দেশগুলো কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলে ইরান ও তুরস্ক কাতারের পাশে দাঁড়ায়। এ দুটি দেশ বিশেষ করে খাদ্য সহযায়তা নিয়ে এগিয়ে আসে যার ফলে কাতারের লোকজন বড় রকমের দুর্যোগ থেকে বেঁচে যান। সেই থেকে ইরান ও তুরস্কের সঙ্গে সৌদি অনুগত আরব দেশগুলো শত্রুতা আরো বাড়িয়ে দিয়েছে।

উল্লেখ্য, ১৬ জুলাই ২০১৭ কাতার সংকট সমাধানে আরব দেশগুলো ১৩টি দাবি দিয়েছিল ও সময়সীমাও বেঁধে দিয়েছিল। সময়ের মধ্যে কাতার সেসব শর্ত মেনে নেয়নি। সৌদি আরব বলছিল, শর্ত না মানায় কাতারের ওপর আরোপ করা অবরোধ বহাল থাকবে। কাতার সংকট সমাধানে আল জাজিরা টেলিভিশন বন্ধ, তুরস্কের সামরিক ঘাঁটি তুলে দেয়া ও ইরানের সাথে সম্পর্ক হ্রাস করা সহ ১৩টি দাবি দিয়েছিল আরব দেশগুলো, কিন্তু সেই দাবি মেনে নেয়নি কাতার।

দেশটির পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রাহমান আল থানি বিবিসি কে বলেছিলেন তার দেশের বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে সেটা সমাধানের জন্য একটা সঠিক কাঠামোর দরকার। তিনি এখানে বলছিলেন যেটা আমাদের দরকার এখন সেটা হল একটা প্রক্রিয়া ঠিক করা। কাতার একটি সিরিয়াস আলোচনায় আগ্রহী। যেটা একটা টেকসই এবং দীর্ঘস্থায়ী সমাধান এনে দেবে।

শর্ত মেনে না নেয়ায় নিন্দাও জানিয়েছিল সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও মিশর। মিসরের রাজধানী কায়রোতে মধ্যপ্রাচ্যের চার দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে তাদের দাবিগুলোর তালিকার প্রতি কাতারের নেতিবাচক প্রতিক্রিয়ায় দুঃখ প্রকাশ করা হয়েছিল। দেশগুলো বলছিল, তাদের শর্তের ব্যাপারে কাতারের নেতিবাচক প্রতিক্রিয়ায় আরব দেশগুলো হতাশ। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রী আদেল বিন আহমেদ আল জুবায়ের বলেছিলেন কাতারকে চ্যালেঞ্জ করা ছাড়া এই অঞ্চলের দেশ গুলোর আর করার কিছুই নেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *