সৌদি যুবরাজের বিরুদ্ধে তিউনিসীয় নারীদের বিক্ষোভ

সৌদি যুবরাজের বিরুদ্ধে তিউনিসীয় নারীদের বিক্ষোভ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সৌদি আরবের উত্তরাধিকারী যুবরাজ মোহাম্মদ বিন সালমানের তিউনিসিয়া সফরকালে তিউনিসিয়ার নারীরা করাত উঁচিয়ে বিক্ষোভ করেছে।

এএফপি-এর সূত্রে জানা যায়, সৌদি আরবের উত্তরাধিকারী যুবরাজ মোহাম্মদ বিন সালমানের তিউনিসিয়া সফরকালে দেশটির রাজধানী তিউনিসের হাবিব বুরগুইবা এভিনিউয়ে বিক্ষোভ করে স্থানীয়রা। ‘সুস্বাগত নয়, তিউনিসীয়রা সৌদি যুবরাজের তিউনিসিয়া সফরের বিরুদ্ধে’ লেখা পোস্টার ছিল অনেকের হাতে। এক নারী সেই পোস্টারের সঙ্গে করাত উঁচিয়ে বিক্ষোভে যোগ দেন।

ধারণা করা হচ্ছে, ভিন্ন মতাবলম্বী সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার পর তার দেহ টুকরো টুকরো করার প্রতিবাদেই হয়তো তিউনিসিয়ার নারীরা করাত উঁচিয়ে সৌদি যুবরাজের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন।

এদিকে ২৫ নভেম্বর রোববার উত্তরাধিকার সম্পত্তিতে নারী-পুরুষের সমঅধিকার দিয়েছে তিউনিসিয়া। আরব বিশ্বের প্রথম দেশ হিসেবে সম্পত্তিতে নারী-পুরুষের সমানাধিকার বিল পাস হয়েছে দেশটিতে।

দেশটির পার্লামেন্টে এ আইন পাস করা হয়েছে বলে জানা যায়। যদিও এর আগে ২০১৭ সালের আগস্টে ন্যাশনাল ওমেন’স ডে তে আইনটি অনুমোদন করার প্রস্তাবনা করেছিলেন দেশটির প্রেসিডেন্ট বেজি ক্যাড এসেবসি। বিতর্কিত এই আইনে সম্পত্তিতে নারী-পুরুষের সমান অধিকার হলেও আইনটি কুরআনের একটি আয়াতের সঙ্গে সাংর্ঘষিক। আয়াতে বলা হয়েছে সম্পত্তিতে অধিকারের ক্ষেত্রে নারীদের ভাগের পরিমাণ পুরুষের অর্ধেক।

পাস হওয়া বিলে বলা হয়েছে, যদি কেউ এই আইন অনুসরণ না করে ইসলামিক আইন অনুসরণ করেন তবে তিনি তা করতে পারেন। তিউনিসিয়ার প্রেসিডেন্ট বলেন, তিউনিসিয়া একটি নাগরিক দেশ যা তিনটি উপাদানের উপর ভিত্তি করে আছে। তা হলো নাগরিকত্ব, জনগণের ইচ্ছা এবং আইনের সর্বোচ্চতা। তিনি আরও বলেন, সংবিধানে বলা হয়েছে, তিউনিসিয়ার পুরুষ-নারীর অধিকার ও কর্তব্য সমান। এছাড়া রাষ্ট্র নারীর অধিকার রক্ষাসহ তাদের সমর্থন ও উন্নয়নে কাজ করার জন্য অঙ্গীকারবদ্ধ।

রয়টার্সের সূত্রে জানা যায়, কিছুদিন আগে উত্তরাধিকার সম্পত্তিতে পুরুষদের সমান অধিকারের দাবিতে মিছিল করেছিল তিউনিসিয়ার নারীরা। দেশটির রাজধানী তুনিসের রাজপথে নেমে এসেছিল শত শত নারী। পুরুষদের সমান উত্তরাধিকারের বিষয়টি নিয়ে কথা বলা নিষিদ্ধ বিষয় হিসেবে দেখা হয় আরব বিশ্বে। সেক্ষেত্রে তিউনিসিয়ার নারীদের বেশি অধিকার দেয়া হয়েছে। ২০১৭ সাল থেকে মুসলিম নারীদের অমুসলিমদের বিয়ে করার অধিকারও দেয়া হয়েছে দেশটিতে।

সৌদি আরবের উত্তরাধিকারী যুবরাজ মোহাম্মদ বিন সালমানের তিউনিসিয়া সফরকালে তিউনিসিয়ার নারীরা করাত উঁচিয়ে বিক্ষোভ করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *