চীনে কারখানার পাশে বিস্ফোরণে নিহত ২২

চীনে কারখানার পাশে বিস্ফোরণে নিহত ২২

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চীনের উত্তরাঞ্চলীয় হেবেই প্রদেশের ঝাঙজিয়াকো শহরে একটি রাসায়নিক কারখানার সামনে বিস্ফোরণে অন্তত ২২ জন নিহত হয়েছেন বরে জানা যায়। বুধবার দেশটির উত্তরে ঝাংজিয়াকও শহরে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। দেশটির সংবাদমাধ্যম এই তথ্য জানায়।

রয়টার্সের সূত্রে জানা যায়, দেশটির স্থানীয় সময় রাত ১২ টা ৪০ মিনিটে বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

এছাড়া রাসায়নিক কারখানার কাছে থাকা প্রায় ৩৮ টি ট্রাক ও ১২ টি গাড়ি পুড়ে যায়। আগুন নেভাতে দেশটির দমকল বাহিনী কাজ করছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এই ঘটনার কিছুদিন আগে চীনের সিচুয়ান প্রদেশে একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে অন্তত ১৯ জন নিহত এবং আরও ১২ জন আহত হয়েছিলেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছিল, জিয়াংআন কাউন্টি শিল্পাঞ্চলে ‘ইয়েবিন হেংদা টেকনলোজি’ পরিচালিত রাসায়নিক প্ল্যান্টে রাতে বিস্ফোরণ হয়। চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়া ছবিতে তিনতলা কারখানাটিতে আগুন জ্বলতে এবং আকাশে কালো ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা যাচ্ছিল। ফায়ারফাইটাররা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছিলেন।

তবে গত কয়েক বছরে রাসায়নিক কারখানাগুলোতে দুর্ঘটনার হার অনেক বেড়ে গেছে। যে কারণে রাসায়নিক প্ল্যান্টগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। ২০১৫ সালে তিয়ানজিন শহরে একটি রাসায়নিক গুদামে বিস্ফোরণে ১৭৩ জন প্রাণ হারায়। তদন্তে দেখা গেছে দুর্নীতি, রাজনৈতিক যোগাযোগ, কর্মীদের যোগসাজশ ইত্যাদি কারণে কারখানার নিরাপত্তা ব্যবস্থার গাফিলতি এড়িয়ে যাওয়া হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *