কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করুন : আল্লামা শফী
পাথেয় টোয়েন্টিফোর ডটকম :: দারুল উলূম হাটহাজারীর মহাপরিচালক, হেফাজত ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফী কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার আহ্বান জানিয়েছেন। তিনি ব্রাহ্মণবাড়িয়ায় খতমে নবুয়ত মাদরাসার শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে বলেন, দেশের সংখ্যাগরিষ্ট মুসলমানদের উপর কাদিয়ানী সম্প্রদায়ের লোকেরা পরিকল্পিতভাবে হামলা করেছে। দিন দিন তাদের আস্ফালন ও চক্রান্ত বেড়ে চলছে। এ জঘন্য হামলা কখনো মেনে নেয়া যায় না।
১৫ জানুয়ারি ২০২০ বুধবার বিকালে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এসব কথা বলেন।
আল্লামা আহমদ শফী বলেন, অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। অন্যথায় ধর্মপ্রাণ মুসলমান তীব্র আন্দোলন গড়বে।
বিবৃতিতে আমিরে হেফাজত বলেন, কাদিয়ানীদের সাথে আমাদের ব্যক্তিগত কোন বিরোধ নেই।কাদিয়ানীরা মুসলিম উম্মাহর সম্মিলিত সিদ্ধান্ত মতে কাফের। তারা কখনোই মুসলিম পরিচয়ে এ দেশে থাকতে পারে না। আমি সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি কাদিয়ানী সম্প্রদায়কে অন্যান্য মুসলিম রাষ্ট্রের ন্যায় আমাদের দেশেও রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হোক। আমি মনে করি, তাদের অমুসলিম ঘোষণা সময়ের অপরিহারর্য দাবি ও জনসাধারণের প্রাণের আকাঙ্ক্ষা
তিনি আরও বলেন, আহমদী তথা কাদিয়ানীরা মুসলিম পরিচয়ে এদেশে বসবানস করায় সাধারণ মুসলমানরা বিভ্রান্ত হচ্ছে। তাদের কৌশলী মিথ্যা দাওয়াতে সরলমনা মানুষ ঈমানহারা হচ্ছে। মিথ্যুক গোলাম আহমদ ও তার অনুনসারীদের বিরুদ্ধে সরকারি, বেসরকারি ও ব্যক্তিগতভাবে দেশব্যাপী সচেতনতা তৈরি করা সময়ের দাবি।
বুধবার (১৫ জানুয়ারি) সংবাদমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে মাওলানা বাবুনগরী বলেন, দখলের উদ্দেশ্যে খতমে নবুওয়াত মাদরাসায় কাদিয়ানীদের হামলার ঘটনা বরদাশত করা হবে না। অস্ত্রশস্ত্র নিয়ে সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে মাদরাসার ছাত্রদেরকে রক্তাক্ত করে চরম দৃষ্টতা আর দুঃসাহস দেখিয়েছে কাফের কাদিয়ানীরা।
তিনি বলেন, আমরা দীর্ঘদিন ধরে সুশৃঙ্খলভাবে আকিদায়ে খতমে নবুওয়াত নিয়ে দেশব্যাপী শান্তিপূর্ণ আন্দোলন করে আসছি। আমাদের আন্দোলনে কখনো কোন ধরনে বিশৃঙ্খলা ভাংচুর হয়নি। কাফের কাদিয়ানীরা বিনা উস্কানীতে কওমি মাদরাসার নিরিহ ছাত্র ও আলেমদের উপর হামলা চালিয়ে রক্তাক্ত করে ইতিহাসে একটি কালো অধ্যায়ের সূচনা করেছে।
কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা না হলে আকিদায়ে খতমে নবুওয়াত রক্ষায় এদেশের তৌহিদী জনতা দূর্বার আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন মাওলানা জুনায়েদ বাবুনগরী।


