কানাডায় টানা তৃতীয়বার জয়লাভ করলেন জাস্টিন ট্রুডো

কানাডায় টানা তৃতীয়বার জয়লাভ করলেন জাস্টিন ট্রুডো

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কানাডার ৪৪তম পার্লামেন্ট নির্বাচনে দেশটির ক্ষমতাসীন দল লিবারেল পার্টি জয়লাভ করায় টানা তৃতীয় মেয়াদে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন জাস্টিন ট্রুডো। অবশ্য লিবারেল পার্টি নির্বাচনে জয়লাভ করলেও একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি।

ফল ঘোষণার পর কানাডার জনগণকে ধন্যবাদ জানিয়েছেন জাস্টিন ট্রুডো।

টুইটারে ট্রুডো লিখেছেন, ধন্যবাদ, কানাডা। আপনাদের ভোট ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য লিবারেল টিমের প্রতি আস্থা রাখায়। আমরা করোনার বিরুদ্ধে লড়াইয়ের ইতি টানব। আমরা কানাডাকে এগিয়ে নিয়ে যাব। সবার জন্য।

বিজয়ী ভাষণে ট্রুডো বলেন, আপনারা আমাকে আরেকবার দায়িত্বে পাঠাচ্ছেন। এর মধ্য দিয়ে মহামারির সময় পার করে উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে নেওয়ার স্পষ্ট সমর্থন জানালেন। যা করার জন্য আমরা প্রস্তুত।

মঞ্চে ট্রুডোর সঙ্গে তার স্ত্রী সোফি গ্রেগরি ও তাদের সন্তানরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *