পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ‘যক্ষ্মা আক্রান্ত রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ায় সুস্থতার হার অনেক বেড়ে গেছে। ২০০৪ সালেও বছরে যেখানে ৭০ হাজার মানুষ মারা যেত। বর্তমানে তা ২৮ হাজারে নেমে এসেছে। এখন ৯৫ শতাংশের বেশি যক্ষ্মা রোগী চিকিৎসায় সুস্থ হচ্ছেন।’
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর শ্যামলীর ২৫০ শয্যা টিবি হাসপাতালে ওয়ান স্টপ সেন্টার ও রিজিওনাল টিবি রেফারেন্স ল্যাবরেটরির উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশে এখন ৪ শতাধিক জিন এক্সপার্ট ল্যাব রয়েছে। যেখানে যক্ষ্মা নির্ণয় করা হচ্ছে এবং সঠিক সময়ে চিকিৎসা দেয়া সম্ভব হচ্ছে।
আক্রান্তের হার শূন্যে আনতে হবে উল্লেখ করে জাহিদ মালেক বলেন, আমাদের উন্নতির আরও সুযোগ রয়েছে। আক্রান্তের হার শূন্যে আনতে হবে। আর এ কাজে সহায়তা করবে শ্যামলীর এই হাসপাতালের ওয়ান স্টপ কেন্দ্র ও ল্যাবরেটরি।
অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল আর মিলার, স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলম প্রমুখ


