কাবা’র গিলাফে সুগন্ধি লাগালেন শায়েখ সুদাইসী

কাবা’র গিলাফে সুগন্ধি লাগালেন শায়েখ সুদাইসী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : মসজিদুল হারাম এবং মসজিদে নববীর কর্যপরিচালনা পরিষদের মহাসচিব ও বাইতুল্লাহ শরীফের ইমাম শায়েখ আব্দুর রহমান সুদাইসী কাবা শরীফকে গিলাফে নিজ হাতে আরবের বিখ্যাত সুগন্ধিগুলো লাগিছেন। এ সময় অনেক মুসল্লি ও ওমরা পালনকারীদের সুগন্ধি লাগিয়ে দেন তিনি।

সূত্রে জানা যায়, কাবা শরীফকে গিলাফে সুগন্ধি লাগানোর অন্যতম উদ্দেশ্য হচ্ছে, কাবা শরিফ এবং মসজিদুল হারাম এবং এর আঙ্গিনা সুরভিত রাখা। পাশাপাশি মুসল্লি ও ওমরা পালনকারীরা যেন স্বাচ্ছন্দে ও মনের প্রশান্তিতে এবাদত করতে পারে তার পরিবেশ বজায় রাখা।

এর আগে সোমবার (৮ এপ্রিল) শায়েখ আব্দুর রহমান সুদাইসী মসজিদের পর্যবেক্ষকদের নতুন ইউনিফর্ম উদ্বোধন করেন। পাশাপাশি কর্মীদের সাথে কাবা শরিফ এবং মসজিদুল হারাম সৌরভামোহিত কাজে অংশগ্রহণ করেন।

উল্লেখ, মসজিদুল হারামে দৈনন্দিন ৬০টি ধুপধার দ্বারা ৬০ কেজি উন্নতমানের সুগন্ধি বিতরণ করা হয়। হাজরে আসওয়াদ ও মুলতাজাম দৈনিক পাঁচবার পাঁচ কিলো উন্নতমানের সুগন্ধি দ্বারা মোছা হয়।

কাবা শরীফকে গিলাফে নিজ হাতে আরবের বিখ্যাত সুগন্ধিগুলো লাগাচ্ছেন শায়েখ আব্দুর রহমান সুদাইসী

আরবের বিখ্যাত সুগন্ধি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *