কাবুলে নিহতের সংখ্যা বেড়ে ১৭৫

কাবুলে নিহতের সংখ্যা বেড়ে ১৭৫

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গত বৃহস্পতিবার (২৬ আগস্ট) সন্ধ্যায় আফগানিস্তানের রাজধানী কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে ভয়াবহ দুটি বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রথম বিস্ফোরণ ঘটার পর কয়েক মিনিট ধরে গোলাগুলি চলে। তারপর ঘটানো হয় দ্বিতীয় বিস্ফোরণ।

দুটি বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১৭৫ ছাড়িয়েছে। আহত হয়েছেন ২ শতাধিক। এই জোড়া আত্মঘাতী হামলায় নিহতদের মধ্যে অধিকাংশই বেসামরিক আফগান নাগরিক। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

ইসলামিক স্টেটের স্থানীয় একটি শাখা আইএস-কে হামলার দায় স্বীকার করে নিয়েছে।

২৬ আগস্ট দিনের শুরুতে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে কাবুল বিমানবন্দরে হামলার ব্যাপারে সতর্কতা জারি করা হয়। বিমানবন্দরে থাকা নিজ নিজ দেশের নাগরিকদের সতর্ক করে বার্তাও দেওয়া হয়েছিল। তার কয়েক ঘণ্টা পরেই ভয়াবহ এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পেন্টাগনের পক্ষ থেকে আবারও কাবুলে এমন হামলার আশঙ্কা করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *