কালবৈশাখীর আশঙ্কা

কালবৈশাখীর আশঙ্কা

পাথেয় রিপোর্ট : মার্চ মাসে তিন–চার দিন হালকা থেকে মাঝারি এবং মাঝারি থেকে তীব্র মাত্রার কালবৈশাখী হওয়ার আশঙ্কা রয়েছে। আবহাওয়া দপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, মার্চে সামগ্রিকভাবে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দেশের উত্তর-পশ্চিম ও মধ্যাঞ্চলে এক থেকে দুদিন শিলা বৃষ্টিসহ মাঝারি অথবা তীব্র মাত্রার কালবৈশাখী/বজ্র-ঝড় ও দেশের অন্যত্র তিন থেকে চারদিন শিলা বৃষ্টিসহ হালকা থেকে মাঝারি ধরনের কালবৈশাখী/বজ্র-ঝড় হতে পারে।

আবহাওয়া দপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে আরো বলা হয়েছে, মার্চ মাসে দিনের তাপমাত্রা স্বাভাবিক (৩৪-৩৬ ডিগি) অপেক্ষা সামান্য বেশি থাকার সম্ভাবনা রয়েছে। মসের শেষের দিকে দেশের পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে একটি মৃদু (৩৬-৩৮ ডিগ্রি) থেকে মাঝারি (৩৮-৪০ ডিগ্রি) ধরনের তাপ প্রবাহের সম্ভাবনা রয়েছে।

এছাড়া দেশের উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টিপাতজনিত কারণে মার্চে আকষ্মিক বন্যার সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে আরো বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক স্থানে এবং ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সে সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ ও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানতঃ শুষ্ক থাকতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *