কাশিমপুর কারাগারে ফাঁসির আসামির মৃত্যু

কাশিমপুর কারাগারে ফাঁসির আসামির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের কনডেম সেলে বন্দি আশরাফ আলী ওরফে মালেক (৪৭) নামে ফাঁসির দ-প্রাপ্ত এক আসামির মৃত্যু হয়েছে।  বুধবার বিকেল সোয়া ৩টার দিকে মারা যান তিনি। নিহত আশরাফ আলী বগুড়ার ধুনট থানার বড়চাপড়া এলাকার মৃত. আব্দুল জলিলের ছেলে। কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারের সিনিয়র জেল সুপার মো. মিজানুর রহমান জানান, দুপুরে আশরাফ আলী বুকে ব্যথা অনুভব করেন।

এ সময় তাকে দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়। পরে বিকেল সোয়া ৩টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হত্যা মামলায় আশরাফ আলী ২০১২ সাল থেকে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে বন্দি ছিলেন। তিনি উচ্চ রক্তচাপে ভুগছিলেন বলে জানান সিনিয়র জেল সুপার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *