কুড়িগ্রামসহ ৩ জেলায় ইসলামী আন্দোলনের ত্রাণ বিতরণ

কুড়িগ্রামসহ ৩ জেলায় ইসলামী আন্দোলনের ত্রাণ বিতরণ

পাথেয় রিপোর্ট : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম চরমোনাই পীরের পক্ষ থেকে কুড়িগ্রাম জেলার ভোগডাঙ্গা, গোপাদহ, বেরুবাড়ি ও লালমনিরহাট জেলার বেশ কয়েকটি স্পটসহ কমপক্ষে ২৯টি স্পটে এবং গাইবান্ধা জেলা শাখার ব্যবস্থাপনায় গাইবান্ধা সদর থানার খোলাহাটি, বাদিয়াখালি, বোয়ালি, পশ্চিম কোমরনৈই মিয়াপাড়া, কুটিপাড়াসহ ফুলছড়ি থানার কেতকিরহাট, কালিরবাজার, বন্যা দুর্গত অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। শনিবার (৩ জুলাই) এসব ত্রাণ বিতরণ করা হয়।

কুড়িগ্রাম বন্যা দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন ত্রাণ টিমের প্রধান কেন্দ্রীয় নেতা ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মওলানা ইমতিয়াজ আলম। এসময় উপস্থিত ছিলেন শ্রমিকনেতা শহিদুল ইসলাম কবির, যুবনেতা আব্দুল মমিন, ছাত্রনেতা এম এ হাসিব গোলদার, ঢাকা নেতা মাওলানা নজরুল ইসলামসহ কুড়িগ্রাম জেলা সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান, মুজাহিদ কমিটির সদর আলহাজ্ব আব্দুর রহমান প্রধান ও সাধারণ সম্পাদক মোকসেদুর রহমান, শ্রমিকনেতা আনসার আলী রয়েল।

গাইবান্ধা জেলার বিভিন্ন স্থানে দলের কেন্দ্রীয় নেতা অধ্যাপক বেলায়েত হোসেন, মাওলানা লোকমান হুসাইন জাফরী, ছাত্রনেতা সাইফ মুহাম্মাদ সালমান, জেলা আন্দোলন সেক্রেটারি মাওলান আব্দুল মাজেদ, মুজাহিদ কমিটি জেলা সেক্রেটারি আলহাজ মাওলানা মাঈনুল হক, উপস্থিত ছিলেন জেলা আন্দোলন নেতৃবৃন্দ। দিনব্যাপী ত্রাণ বিতরণ করা হয়।

এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, রংপুর উপনির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশ গ্রহণ করবে না। শনিবার বিকেলে ইসলামী আন্দোলনের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, দেশ ক্রমেই ভয়াবহ অবস্থার দিকে ধাবিত হচ্ছে। একদিকে ডেঙ্গু নিয়ন্ত্রণে ব্যর্থ সরকার, অপরদিকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চললেও সরকার সেদিকে কোন ভ্রুক্ষেপ করছেন না। তিনি বলেন, দেশের সার্বিক পরিস্থিতির কারণে সচেতন দেশবাসি শঙ্কিত। দেশের স্বাধীনতা নিয়ে উদ্বেগ ও উৎকন্ঠা বিরাজ করছে।

ভারপ্রাপ্ত মহাসচিব অধ্যাপক মাহবুবুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাও. লোকমানাই হোসাইন জাফরী, আলহাজ্ব হারুন অর রশিদ, মাও. সৈয়দ মুমতাজুল করীম মোস্তাক, প্রিন্সিপাল মাও. শেখ ফজলে বারী মাসউদ, আলহাজ্ব আব্দুর রহমান, এডভোকেট শওকত আলী হাওলাদার প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *