কেন্দ্রীয় ঔষধাগারের সাবেক পরিচালক শহীদুল্লাহ আর নেই

কেন্দ্রীয় ঔষধাগারের সাবেক পরিচালক শহীদুল্লাহ আর নেই

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) সদ্যসাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শহীদুল্লাহ করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (২৫ জুলাই) দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা এ খবরের সত্যতা নিশ্চিত করেন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ব্রি. জেনারেল শহীদুল্লাহ গত বেশ কয়েকদিন যাবত চিকিৎসাধীন ছিলেন। গতকাল ২৪ জুলাই রাতে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়।

দেশে করোনাভাইরাস সংক্রমণের পর থেকেই ব্রিগেডিয়ার জেনারেল শহীদুল্লাহ কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। পরে তাকে বদলি করা হয়।

বদলির আগে তিনি তৎকালীন স্বাস্থ্য সচিবকে লেখা এক চিঠিতে স্বাস্থ্যখাতের বিভিন্ন অনিয়ম দুর্নীতি ও সংঘবদ্ধ ঠিকাদার চক্রের অপতৎপরতা সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন লিখেছিলেন।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *