কোটা বহালের দাবিতে ফের শাহবাগে বিক্ষোভ

কোটা বহালের দাবিতে ফের শাহবাগে বিক্ষোভ

পাথেয় টোয়েন্টিফোর : সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে ফের রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করছেন মুক্তিযোদ্ধার সন্তানরা। ‘মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’ ও ‘মুক্তিযোদ্ধার পরিবার’ নামে দুটি সংগঠন বৃহস্পতিবার সকাল ৭টা থেকে দ্বিতীয় দিনের মতো এখানে অবস্থান নিয়েছে। এতে শাহবাগ ও এর আশেপাশের এলাকায় যানজট তৈরি হয়।

মন্ত্রিপরিষদের কোটা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার দাবিতে আজ বৃহস্পতিবারও রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। আমরা মুক্তিযোদ্ধার সন্তান, মুক্তিযোদ্ধা সন্তান, মুক্তিযোদ্ধা প্রজন্মসহ বিভিন্ন সংগঠনের সদস্যরা এতে অংশ নিয়েছেন। গতকাল বুধবার রাত থেকে এই বিক্ষোভ কর্মসূচি শুরু হয়।

শাহবাগ মোড় অবরোধ করায় যানচলাচল ব্যাহত হচ্ছে। ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। শাহবাগ হয়ে যেসব গাড়ি চলে, সেগুলোকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে দিয়ে ডাইভারশন করা হচ্ছে। এলিফ্যান্ট রোড হয়ে মৎস্য ভবন অভিমুখী গাড়িগুলোকেও বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।

শাহবাগ এলাকায় দায়িত্বরত ট্রাফিকের সহকারী কমিশনার এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

অন্যদিকে এরই মধ্যে এই আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে বাংলাদেশ ছাত্রলীগ। এদিকে সরকারি চাকরিতে কোটা সুবিধা বহাল রাখা না হলে শাহবাগে টানা অবস্থানের কর্মসূচির ঘোষণা দিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। এছাড়াও শনিবার (৬ অক্টোবর) বিকাল ৩টায় মহাসমাবেশ ডাকা দিয়েছে সংগঠনটি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *