কোভিড-১৯;  ৩ হাজার কয়েদিকে মুক্তি দেয়ার প্রস্তাব কারা অধিদপ্তরের

কোভিড-১৯; ৩ হাজার কয়েদিকে মুক্তি দেয়ার প্রস্তাব কারা অধিদপ্তরের

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনার ছোবলে দেশে প্রাণ গেছে এ পর্যন্ত ৬ জনের । আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। এখন পর্যন্ত আইডিসিআরের দেয়া তথ্যানুযায়ী আক্রান্তের সংখ্যা ৫৪ জন। এ পরিস্থিতিতে করেনা সংক্রমণের আশংকা ও কারাগারে স্থান সংকুলান না হওয়ায় হওয়ায় দেশের প্রায় ৩ হাজার সাধারণ কয়েদিকে মুক্তির প্রস্তাব দিয়েছে কারা অধিদপ্তর।

বুধবার (০১ এপ্রিল) স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে অধিদপ্তরের পক্ষ থেকে এ মুক্তির প্রস্তাবনা দেয়া হয়। এ মহামারীর কারণে এরইমধ্যে বিশ্বের বিভিন্ন দেশে হাজারো কারাবন্দীকে মুক্তি দিয়েছে।

উল্লেখ্য, বিশ্বে এখন পর্যন্ত ৮ লাখ ৫৮ হাজার ৬৬৯ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৪২ হাজার ১৫১ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭৮ হাজার ৯৯ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৬ লাখ ৩৮ হাজার ৪১৯ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *