খতমের নবুওয়াত সেমিনার বাস্তবায়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পাথেয় রিপোর্ট :: ঌ ফেব্রুয়ারি রবিবার দুপুর দুইটায় খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশ ঢাকা মহানগরের উদ্যোগে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ ( আইডিইবি)তে ‘মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লাম ও খতমে নবুওয়াত’ শীর্ষক সেমিনার বাস্তবায়নে প্রস্তুতি সভা ৭ ফেব্রুয়ারি শনিবার দুপুর বারোটায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা রশিদ আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব মাওলানা শফিক সাদীর পরিচালনায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা আবু আম্মার আব্দুল্লাহ, ঢাকা মহানগর সহসভাপতি মাওলানা আবুল কালাম আজাদ আনোয়ারী, সাংগঠনিক সম্পাদক হাজী নাসির মাহমুদ, সহসাংগঠনিক সম্পাদক আনোয়ার হামিদী, মুফতি রুহুল আমীন মোল্লা, দফতর সম্পাদক মুফতি আবদুল গাফফার, প্রচার সম্পাদক শোয়াইব আহমাদ, মুফতি আহমদুল্লাহ জাকির,মোঃ আরিফুল্লাহ সিদ্দিকী , মোঃ মুবাশ্বির হোসাইন, মাসউদ ফারুকী, মোঃ শরিফুল ইসলামপ্রমুখ ।


