খুনিদের রাজনীতি করার কোনো সুযোগ নেই : বাহাউদ্দিন

খুনিদের রাজনীতি করার কোনো সুযোগ নেই : বাহাউদ্দিন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ‘যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে বাংলাদেশ বিশ্বের কাছে প্রমাণ করেছে, খুনিদের রাজনীতি করার কোনো সুযোগ নেই। যাঁরা দেশবিরোধী, যাঁরা মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী, তাঁদের বাংলাদেশের রাজনীতি করার সুযোগ নেই।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোমবার (১৭ মে) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনা সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এ কথা বলেন।

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাহাউদ্দিন নাছিম আরও বলেন, এখনো যাঁরা খুনিদের দিয়ে রাজনীতি করতে চান, খুনিদের পৃষ্ঠপোষকতা করেন, ধর্ম ব্যবসায়ীদের নিয়ে যাঁরা রাজনীতি করেন, তাঁরা অপরাজনীতি করেন, তাঁরা অপরাজনীতিবিদ।

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি রঞ্জন গুহের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভোরের কাগজ-এর সম্পাদক শ্যামল দত্ত। আলোচনা সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *