পাথেয় রিপোর্ট : মঙ্গলবার খুলনায় আলেম মুক্তিযোদ্ধা প্রজন্ম ফোরামের মতবিনিময় সভা ও আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নগরীর বয়রায় অবস্থিত ইকরা বাংলাদেশ খুলনা শাখায় বেলা এগারোটায় শুরু হয় উক্ত মতবিনিময় সভা। মাওলানা ইমদাদুল্লাহ কাসেমীর সভাপতিত্বে আলোচনা পেশ করেন প্রধান অতিথি বাংলাদেশ জমিয়তুল উলামার মহাসচিব মাও.আ.রহিম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জুলুম-নির্যাতন বিতরণ, স্বকীয়তা অর্জন এই হোক আমাদের চেতনার স্লোগান।
ওলামাগণ দেশ ও দশের একান্ত আপনজন। অথচ বামপন্থীরা নওল চেতনায় ইসলাম ও আলেমদেরকে দেশ বিরোধী বলে বিষ চেতনা ছড়াচ্ছে। এমন নাযুক পরিস্থিতি মোকাবেলায় আওয়াম-ওলামার সম্পর্কের ব্যাপকতা ও আমাদের দেশপ্রেম চেতনার স্লোগান সর্বত্র ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত এখনি নিতে হবে।
নইলে অদূর ভবিষ্যতে আমাদের জন্য অপেক্ষা করছে এক ভয়ংকর লাঞ্ছনা। অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতৃবৃন্দের মধ্যে অংশগ্রহণ করেন মাও.ইমদাদুল্লাহ কাসেমি,এ্যাডভোকেট রাশেদুল আলমসহ আরও অনেকে। অনুষ্ঠান পরিচালনা করেন শেখ নাঈমুল ইসলাম। আলেম মুক্তিযোদ্ধঅ প্রজন্ম ফোরামের আহ্বায়ক মাওলানা সদরুদ্দীন মাকনুন খুলনা মহানগর আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করেন। আহবায়ক মুফতি মেসবাহ উদ্দীন। যুগ্ম আহ্বায়ক মুফতি আবুবকর ও মাওলানা মুজাহিদুল ইসলাম। সদস্য সচিব, মাওলানা মাকসুদ আরিফ। যুগ্ম সদস্য সচিব, মাওলানা ওমর ফারুক। সদস্য, মুফতি খালিদ সাইফুল্লাহ। মুফতি হুসাইন আহম্মদ ও আব্বাস খান।
গ্রন্থনা : নাঈম ইসলাম সম্পাদনা : মাসউদুল কাদির


