খুলনায় ইসলাহুলের ইফতারে শত শত মানুষ

খুলনায় ইসলাহুলের ইফতারে শত শত মানুষ

নিজস্ব প্রতিবেদক ● খুলনায় ইসলাহুল মুসলিমীন পরিষদের উদ্যোগে ইফতারে শত শত আলেম উলামা ও সাধারণ মানুষ অংশগ্রহণ করছে। প্রতিবছরই সাধারণ মানুষদের জন্য এরকম আয়োজন করা হয় বলে খুলনা প্রতিনিধি মাওলানা ইমদাদুল্লাহ কাসেমী জানিয়েছেন।

তিনি জানান, আল্লাহর মেহেরবানীতে ইসলাহ’র সম্মানিত চেয়ারম্যান আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ দামাত বারাকাতুহুমের নির্দেশনায় আমাদের খুলনার নিজখামারের মাদানিনগর মাদরাসা চত্বরে প্রতিবছরের মতো প্রতিদিন এবারও শত শত মানুষের জন্য ইফতারের ব্যবস্থা করা হচ্ছে।

মানুষের মতামত জানতে চাইলে তিনি বলেন, আলহামদুলিল্লাহ, খুবই ভালো। আমরাতো শুধু ইফতারের ব্যবস্থা করি কেবল তাই না। বরং সঙ্গে সঙ্গে ইফতার প্যাকেটেরও ব্যবস্থা করে থাকি। আর ঈদগিফটও দিয়ে থাকি অনেকে দরিদ্র মানুষের মাঝে।

ইসলাহুল মুসলিমীন পরিষদের জিম্মাদার মাওলানা সাঈদ নিজামী বলেন, দেশের পাঁচটি জায়গায় আমরা অন্তত আড়াইশ মানুষ ইফতার করতে পারে এমন আয়োজন করেছি।

কী উদ্দেশে এমন আয়োজন হচ্ছে জানতে চাইল সংগঠনের চেয়ারম্যান আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, দরিদ্র মানুষদের জন্য আমরা সারা বছরই কিছু কিছু কাজ করে থাকি। এর ধারাবাহিকতারই অংশ হিসেবে পবিত্র রমজানেও দেশের বিভিন্ন জায়গায় ইফতার, ইফতার প্যাকেট বিতরণ, ঈদ গিফট বিতরণের মতো অনেক সেবামূলক কাজ করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *