গর্ব হচ্ছে এখন আমাদের ছেলেরা মিডিয়াতে কাজ করছে : আল্লামা মাসঊদ

গর্ব হচ্ছে এখন আমাদের ছেলেরা মিডিয়াতে কাজ করছে : আল্লামা মাসঊদ

নিজস্ব প্রতিবেদক ● গর্ব হচ্ছে এখন আমাদের ছেলেরা মিডিয়াতে কাজ করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। তিনি বলেন, এক সময় মাদ্রাসায় বাংলাচর্চা হতো না। বরং বাংলা ভাষার চেয়ে অন্য ভাষার চর্চাকেই প্রাধ্যান্য দেয়া হয়। এখন গর্ব করে বলা যাচ্ছে, আমাদের নিউজপোর্টাল আছে। আমাদের ছেলেরা মিডিয়াতে কাজ করছে।

শনিবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনলাইন নিউজপোর্টাল আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন দেশের শীর্ষস্থানীয় আলেম, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, লেখক, কলামিস্ট ও সংবাদকর্মীরা।

প্রধান অতিথির আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জঙ্গিবাদ ইসলামকে বদনাম করছে। এর বিরুদ্ধে আলেম-ওলামাকে সোচ্চার হতে হবে। সবাইকে একযোগে কাজ করতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, জঙ্গিবাদ শুধু আমাদের দেশের সমস্যা নয়, এটি বৈশ্বিক সমস্যা। সারাবিশ্বে জঙ্গিবাদের নামে ইসলামকে কলুষিত করা হচ্ছে।

তিনি আরো বলেন, আলেমরা সাংবাদিকতায় পিছিয়ে ছিল। এখন তারা এগিয়ে আসছে। তারা এগিয়ে আসার কারণে তারা আওয়ার ইসলামের মতো পত্রিকা করতে পেরেছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বিশিষ্ট আলেম আল্লামা আশরাফ আলী বলেন, সংবাদকর্মীদের রাসুলুল্লাহ সা. নীতিমালা দিয়ে গেছেন। কোনো কথা শোনামাত্র প্রকাশ করা যাবে না। বরং তা যাচাই করে প্রকাশ করতে হবে। মিথ্যার প্রচার করা যাবে না। মিথ্যার বিপরীতে সত্য প্রকাশ করতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *