গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ৩

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ৩

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গাইবান্ধার গোবিন্দগঞ্জে বকচর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এক সড়ক দুর্ঘটনায় ৫ জন অটোরিকশা যাত্রী নিহত ও এক পথচারীসহ তিনজন গুরুতর আহত হয়েছে।

শুক্রবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস বেপরোয়াভাবে ওই অটোরিকশাকে চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ফায়ার ইনচার্জ আরিফ আনোয়ার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহতদের নাম জানা গেলেও তাদের পুরো ঠিকানা এখনো উদ্ধার করা যায়নি ।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে রংপুরগামী হানিফ পরিবহনের দ্রুতগামী একটি বাস গোবিন্দগঞ্জের কালিতলা নামক স্থানে একটি যাত্রীবাহী অটো বাইককে চাপা দেয়। এতে অটোবাইকের ৫ যাত্রী নিহত ও ৩ জন গুরুতর আহত হন। আহতদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাদেরকে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক বাসটি জব্দ করে থানায় আনা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছেন। তাদেরকে ধরার জন্য চেষ্টা চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *