গাইরে মাহরাম কাউকে দিয়ে নারীর মেহেদী লাগানো বৈধ নয় : দারুল উলুম দেওবন্দ

গাইরে মাহরাম কাউকে দিয়ে নারীর মেহেদী লাগানো বৈধ নয় : দারুল উলুম দেওবন্দ

পাথেয় রিপোর্ট : দেওবন্দ, ১৫ জুলাই: গায়রে মাহরাম বা যাদের সঙ্গে দেখা দেয়া শরীয়ত সিদ্ধ নয় এমন পুরুষদের হাতে চুড়ি পড়া শরীয়তসম্মত নয় বলে ফতোয়া দেয়ার পর বাজারে গিয়ে বেগানা পুরুষ দ্বারা মহিলাদের হাতে মেহেদী লাগানো অবৈধ বলে এবার ফতোয়া দিয়েছে বিশ্বরে খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ।

ফতোয়ায় বলা হয়, মেহদী লাগানোর জন্য অন্যকোনও পুরুষের হাতে নিজের হাত রাখা কঠিন গুনাহ। যা থেকে মহিলাদের অবশ্যই বেঁচে থাকা উচিৎ। দেওবন্দের যিয়াউল হক মহল্লার অধিবাসী মুহাম্মদ মাওনুস উল্লেখিত একটি ফতোয়ায় দারুল উলুম দেওবন্দের কাছে মুসলিম নারীদের মার্কেটে গিয়ে মেহেদী লাগানোর বিষয়ে জানতে চাইলে দারুল উলূম দেওবন্দ এ সিদ্ধান্ত জানায়।

ইসলামি শরীয়তে গায়রে মাহরাম কোনও পুরুষ দ্বারা মুসলিম নারীদের মেহেদী লাগানোর অনুমতি আছে কি না-এমন প্রশ্ন দারুল উলূম দেওবন্দের কাছে রাখলে জবাবে দারুল উলূম দেওবন্দ নাজায়েজ এবং মহিলাদের মার্কেটে গিয়ে অন্য পুরুষরে মাধ্যম মেহেদী লাগানোকে কঠিন গুনাহ’র আখ্যায়িত করে ফতোয়া দেয়। দারুল উলূম দেওবন্দ কর্তৃপক্ষ জানায়, প্রয়োজন ছাড়া মহিলাদের মার্কেটে যাওয়াও গুনাহ। তাই মুসলিম নারীদের এসব বিষয় থেকে বেঁচে থাকা উচিৎ।


গ্রন্থনা ও  অনুবাদ : কাউসার মাহমুদ

সূ্ত্র : হিন্দুস্তাঁন এক্সপ্রেস, দিল্লী

সম্পাদনা : মাসউদুল কাদির

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *