গাজার পরিস্থিতি অমানবিক : ডব্লিওএইচও

গাজার পরিস্থিতি অমানবিক : ডব্লিওএইচও

পাথেয় টোয়েন্টিফোর ডটকম:   গাজার মানবিক পরিস্থিতি অমানবিক।

বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিওএইচও) প্রধান একথা বলেছেন।

একইসাথে তিনি ফিলিস্তিনি অঞ্চলকে ‘মৃত্যু অঞ্চল’ হিসেবে বর্ণনা করেছেন।

এক মিডিয়া ব্রিফিংয়ে টেডরস আধানম গেব্রিয়াসিস বলেছেন, গাজার স্বাস্থ্য ও মানবিক পরিস্থিতি অমানবিক এবং তা আরো খারাপের দিকেই যাচ্ছে।

তিনি আরো বলেছেন, গাজা একটি মৃত্যু কূপে পরিণত হয়েছে।

সূত্র : বাসস  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *