গাজার স্বাস্থ্যকেন্দ্রে চার শতাধিক ইসরায়েলি হামলা

গাজার স্বাস্থ্যকেন্দ্রে চার শতাধিক ইসরায়েলি হামলা

অবরুদ্ধ গাজা উপত্যকার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রেগুলোতে চার শতাধিক হামলা করেছে ইসরায়েল। ৭ অক্টোবরের পর থেকে এই হামলা করা হয়েছে বলে বৃহস্পতিবার (২ মে) জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ডব্লিউএইচও জানিয়েছে, গাজায় ইসরায়েলি আগ্রাসনের মধ্যে বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র বা চিকিৎসা কর্মীদের ওপর প্রায় ৪৪৩ বার হামলা করেছে ইসরায়েলি বাহিনী।

ডব্লিউএইচও জানিয়েছে, স্বাস্থ্যকেন্দ্রগুলোতে ইসরায়েলি হামলায় অন্তত ৭২৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯২৪ জন

এদিকে, স্বাস্থ্য সংস্থাটি জানিয়েছে, এ পর্যন্ত প্রায় ১০১টি স্বাস্থ্যকেন্দ্র ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী। শুধু তাই না, ১০৬টি অ্যাম্বুলেন্সও ধ্বংস করেছে তারা।

খান ইউনিসের নাসের হাসপাতালসহ আরও কয়েকটি স্বাস্থ্যকেন্দ্রের ক্ষতির পরিমাণ হিসাব করা হচ্ছে। ফেব্রুয়ারির দিকে এই হামলা করেছিল ইসরায়েলি বাহিনী।

বিভিন্ন জায়গায় এখনও গণকবর খনন করছেন ফিলিস্তিনি উদ্ধারকর্মীরা। গণকবর থেকে এখন পর্যন্ত ৩০০ মরদেহ উদ্ধার করেছেন তারা। এই মরদেহগুলোর মধ্যে শিশু ও রোগী রয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *