পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ফিলিস্তিনের গাজা উপত্যকায়র অন্তত দু’টি স্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। রোববার (২৯ আগস্ট) ইসরায়েলের সামরিক বাহিনী এই বিমান হামলা চালায়।
এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, গতকাল সীমান্তে সহিংস দাঙ্গা এবং ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে হামাসের আগুনে বেলুন ছোড়ার জবাবে বিমান হামলা চালানো হয়েছে।
এদিকে ইসরায়েলি সেনাবাহিনী বলছে, হামাস কীভাবে সন্ত্রাসী কৌশল অবলম্বন করছে এবং বেসামরিক মানুষকে লক্ষ্যবস্তুতে পরিণত করছে; ওই দুই ঘটনা তার উদাহরণ। তবে ইসরায়েলের বিমান হামলায় গাজা উপত্যকায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
ইসরায়েলি অগ্নিনির্বাপণ কর্মীরা বলেছেন, ফিলিস্তিনি ছিটমহলের কাছের এশকোল অঞ্চলে শনিবার (২৮ আগস্ট) অন্তত দু’টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হামাসের ছোড়া আগুনে বেলুন থেকে এই অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে বলে দাবি করেছেন তারা।


