গাম্বিয়ার মামলায় মিয়ানমারের বিরুদ্ধে কানাডার সমর্থন

গাম্বিয়ার মামলায় মিয়ানমারের বিরুদ্ধে কানাডার সমর্থন

রোহিঙ্গা ইস্যু

গাম্বিয়ার মামলায় মিয়ানমারের বিরুদ্ধে কানাডার সমর্থন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : এবার কানাডা সমর্থন দিয়েছে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে মিয়ানমার সরকারের বিরুদ্ধে আফ্রিকার দেশ গাম্বিয়ার আন্তর্জাতিক আদালতে দায়ের করা মামলায়। কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডকে উদ্ধৃত করে এ খবর জানিয়েছে দ্যা কানাডিয়ান প্রেস৷

গত সোমবার মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যা চালানোর অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা দায়ের করে গাম্বিয়া৷ মুসলিম দেশগুলোর সংগঠন অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের (ওআইসি) পক্ষ থেকে মামলাটি দায়ের করা হয়৷

এক বিবৃতিতে ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড বলেন, মিয়ানমার সরকারের বিরুদ্ধে গাম্বিয়ার দায়ের করা আন্তর্জাতিক গণহত্যা কনভেনশন লঙ্ঘনের অভিযোগের বিষয়টিতে কানাডার সমর্থন রয়েছে৷ এ বিষয়ে কিভাবে পূর্ণ সহায়তা প্রদান করা যায় সে পথ খুঁজছে কানাডা৷

গাম্বিয়ার উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, বিষয়টি আইনি সমাধানের জন্য সমমনা দেশগুলোকে নিয়ে কাজ করবে কানাডা৷ রোহিঙ্গা নির্যাতনের সঙ্গে জড়িত অপরাধীদের বিচারের আওতায় আনতে এবং মিয়ানমারে দীর্ঘ মেয়াদে শান্তি ও সম্প্রীতি ফিরিয়ে আনতে কাজ করবে কানাডা৷

মিয়ানমারের আরাকান রাজ্যে সেনাবাহিনীর নির্যাতনের মুখে ২০১৭ সালে বাংলাদেশে আশ্রয় নেয় সাত লক্ষাধিক রোহিঙ্গা।

ঘটনার তদন্তে ২০১৮ সালে একটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন গঠন করে জাতিসংঘ৷ এ কমিশন তাদের প্রতিবেদনে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার জোরালো প্রমান তুলে ধরে৷ সেসময় ফ্যাক্ট ফাইন্ডিং কমিশনের এ প্রতিবেদনকে সমর্থন জানায় কানাডার হাউস অব কমন্স৷

রোহিঙ্গাদের বিরুদ্ধে নির্যাতন ঠেকাতে কোন ভূমিকা রাখতে না পারার অভিযোগ এনে দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দলের নেত্রী অং সান সুচিকে দেয়া সম্মানজনক নাগরিকত্বও বাতিল করে দেশটি৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *