নিজস্ব প্রতিবেদক ● রাজধানীর গুলশানের ছয়তলা একটি ভবনের পাঁচতলায় বৃহস্পতিবার সকালে অগ্নিকাণ্ড হয়েছে। প্রায় পৌনে এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। সেখানে প্লাস্টিক কারখানার কার্যালয় রয়েছে।
সকাল সোয়া আটটার দিকে আগুন লাগে। নয়টার দিকে নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ বা কোনো হতাহতের খবর এখনো পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা আতাউর রহমান বলেন, গুলশান ১ নম্বরের ১৩৮ নম্বর সড়কের ওই ভবনটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ শুরু করে।


