পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় জামায়াতের ১২ নারী কর্মীকে অাটক করা হয়েছে। উপজেলার শ্যামপুরে গোপন বৈঠকের সময় একটি বাড়ি থেকে জামায়াতের ওই ১২ নারী কর্মীকে আটক করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় উপজেলার শ্যামপুর ইউনিয়নের উমরপুর কুমারপাড়া এলাকার কালুরবাড়ি থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা সবাই একই এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
শিবগঞ্জ থানার ওসি সিকদার মো. মশিউর রহমান জানান, জামায়াতের নারী কর্মীরা একত্রিত হয়ে গোপন বৈঠক করছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। রাতেই তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে থানায় মামলা করেছে। মঙ্গলবার তাদের আদালতে পাঠানো হবে।
এর অাগে গত ৯ নভেম্বর শুক্রবার শিবগঞ্জ উপজেলার ধাইনগর এলাকার একটি বাড়িতে গোপন বৈঠক করার সময় জামায়াতের ৮ নেত্রী ধাইনগর ইউনিয়নের মহিষপুর গ্রামের রাহেলা বেগম (৪০), রোজিনা বেগম (৩০), আজিজা বেগম (২৩), তাহেরা বেগম (৪৫), শুকতারা বেগম (৪২), সাকেরা বেগম (৪৫) ও নাজমা বেগম (২৫) শিরিন আক্তার (৫০) কে আটক করে শিবগঞ্জ থানা পুলিশ।


