গ্রীন লাইন—শ্যামলী পরিবহনের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

গ্রীন লাইন—শ্যামলী পরিবহনের মুখোমুখি সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঢাকা-সিলেট মহাসড়কে গ্রিন লাইন ও শ্যামলী পরিবহনের দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ অন্তত অর্ধশতাধিক আরোহী আহত হয়েছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার শাহ মুশকিল আহসান (রহ.) মাজারের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত আহতদের পরিচয় জানা যায়নি।

জানা গেছে, রাত ১০টার দিকে সিলেট থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাস মহাসড়কের নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের শাহ মুশকিল আহসান (রহ.) মাজারের সামনে পৌঁছায়। এ সময় বিপরীত দিক থেকে আসা; ঢাকা থেকে সিলেটগামী গ্রীন লাইন পরিবহনের বাসের সঙ্গে এটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের সামনের অংশে ভেঙে দুমড়ে-মুচড়ে যায়।

বিকট শব্দ শুনে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে। পরে তাদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।

স্থানীয় বাসিন্দা শাহ নুরুজ্জামান গণমাধ্যমে বলেন, ‘হঠাৎ বিকট শব্দ শুনে স্থানীয়দের নিয়ে দৌড়ে ঘটনাস্থলে যাই। দুই বাসের অধিকাংশ যাত্রীর শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে। দুই চালকের অবস্থা আশঙ্কাজনক। উভয় বাসের আহত যাত্রী ও গুরুতর আহত দুই চালককে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছি।’

শেরপুর হাইওয়ে থানার এস আই শাহিন আহমেদ জানিয়েছেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে। দুই চালকের অবস্থা আশঙ্কাজনক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *