ঘুম ভাঙানোর গান । আবদুল্লাহ আশরাফ

ঘুম ভাঙানোর গান । আবদুল্লাহ আশরাফ

ঘুম ভাঙানোর গান । আবদুল্লাহ আশরাফ

ঘুমিয়ে তুমি আর কতোদিন থাকবে?
মনটা তুমি দুধে ভাতে মাখবে?
তোমার উঠোন তোমার বাড়ি-ঘর
নয় তো তোমার- হচ্ছে জানি পর
আর কতোদিন স্বপ্ন অলিক আঁকবে।

তোমার ভেতর লুকিয়ে আছে আগুন
সে আগুনে আনবে তুমি ফাগুন
তুমি হবে স্বাধীনচেতা বীর
তোমার মাঝে গুপ্ত তিতুমীর
তুমিই জেগে বীর সেনাদের ডাকবে।

জাগলে তুমি জাগবে বিশ্বময়
চতুর্দিকে হবেই তোমার জয়
তোমার পানে নবীন তরুণ দল
বক্ষে তাদের শক্তি সাহস বল
দাঁড়িয়ে তারা, কখন তুমি হাঁকবে।

শকুন এখন ঘরে এবং বাইরে
ঘুমিয়ে থাকার নাই যে সময় নাইরে
ঘুমটা ভেঙে আজকে তুমি জাগ
স্বদেশ এবং দ্বীন বাঁচাতে রাগ
লজ্জা শরম আর কতোদিন ঢাকবে।

৬/১০/২০১৯

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *