চকবাজারে নিজ বাসায় নারী খুন

চকবাজারে নিজ বাসায় নারী খুন

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর চকবাজারের কামালবাগ এলাকার একটি বাসা থেকে ফিরোজা বেগম (৫০) নামে এক নারীর রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ফিরোজা লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বাসিন্দা আলী হোসেনের স্ত্রী। তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। রবিবার রাতে আহত ফিরোজা বেগমকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে রাত সোয়া তিনটার দিকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।চকবাজার থানার এসআই মুনতাজ আলী জানান, ছেলে জসিমকে নিয়ে ওই এলাকার ৩০/৬ নম্বর বাসার তৃতীয় তলায় ভাড়া থাকতেন ফিরোজা। তার স্বামী আলী হোসেন গ্রামের বাড়িতে থাকেন।

তিনি আরো জানান, তার মাথায় থেতলানো আঘাতের চিহ্ন ছিল। রান্নাঘর থেকে রক্ত মাখা শীল উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ফিরোজা বেগমকে শীল দিয়ে মাথায় আঘাত করে হত্যা করে পালিয়ে গেছে। ফিরোজা বেগমের চাচাতো ভাই মো. রাসেল বলেন, আমার বোন বাসায় একাই ছিলেন। ছেলে জসিম কাজে বাইরে ছিল। এলাকার কারো সঙ্গে তাদের শত্রুতা নেই। কে বা কারা কি বিষয় নিয়ে আমার বোনকে হত্যা করেছে তা বুঝতে পারছি না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *