পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে নতুন করে করোনাভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়েছেন ৮৯ জন। ৮১৬টি নমুনা পরীক্ষায় এ ফলাফল মিলেছে। এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৬ হাজার ৩০৪ জন।
বৃহস্পতিবার রাতে চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্যে এসব বিষয় উঠে এসেছে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি গণমাধ্যমকে জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ৮৯ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। এইদিন নমুনা পরীক্ষা করা হয় ৮১৬টি। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ৭২জন এবং উপজেলায় ১৭জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬২ জন এবং মৃত্যুবরণ করেছেন ২ জন।


