চট্টগ্রামে টিসিবির পণ্যবাহী ট্রাকে আগুন

চট্টগ্রামে টিসিবির পণ্যবাহী ট্রাকে আগুন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: চট্টগ্রামে টিসিবি’র পণ্যবাহী একটি ট্রাকে আগুন দিয়েছে দৃর্বৃত্তরা। বুধবার (১৫ নভেম্বর) রাতে নগরীর পাঁচলাইশ থানার বাদুরতলা এলাকায় এ ঘটনা ঘটে।

ওই ট্রাকে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের তত্ত্বাবধানে ন্যায্যমূল্যে ভোগ্যপণ্য বিক্রি করা হচ্ছিল বলে পুলিশ জানিয়েছে।

পাঁচলাইশ থানা পুলিশ জানিয়েছে, ট্রাকটিতে চাল-ডালসহ বিভিন্ন ভোগ্যপণ্য ছিল। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শুলকবহর ওয়ার্ডের কাউন্সিলর মো. মোরশেদ আলমের তত্ত্বাবধানে ন্যায্যমূল্যে এসব পণ্য বিক্রি করা হচ্ছিল।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সন্তোষ কুমার চাকমা বলেন, ট্রাকটি সড়কের পাশে দাঁড়ানো ছিল। চালক বাইরে ছিলেন। কে বা কারা বোতলে আনা জ্বালানি তেল চালকের সিটে ঢেলে আগুন ধরিয়ে দেয়। দ্রুত চলে যাওয়ায় তাদেরকে শনাক্ত করা যায়নি। তবে দ্রুত আগুন নেভানো হয়। তেমন ক্ষয়ক্ষতি হয়নি। আমরা এ ঘটনায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *