চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

পাথেয় রিপোর্ট : বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে চট্টগ্রামের পটিয়ায় কমপক্ষে ৪ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছেন বলে জানা যায়। রোববার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে উপজেলার ভাইয়ার দিঘির পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

পটিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান জানান, কক্সবাজারগামী সৌদিয়া পরিবহনের একটি বাসের সঙ্গে যাত্রীবাহী হাইয়েস মাইক্রোবাসের মুখোমখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তিনজন মারা যান। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *