চট্টগ্রামে হোটেলে অগ্নিকাণ্ড

চট্টগ্রামে হোটেলে অগ্নিকাণ্ড

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চট্টগ্রামের কোতোয়ালী থানায় আমতলার হোটেল সফিনায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে৷ মঙ্গলবার (২১) রাত দুইটার (২১ সেপ্টেম্বর) দিকে এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ আহমদ বলেন, হোটেল সফিনার আটতলায় ডাইনিং ও রেস্টুরেন্টে রাত দুইটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের পাঁচটি গাড়ি গিয়ে রাত সোয়া ৩টার দিকে আগুন নির্বাপণ করেন।

তিনি জানান, আগুন রেস্টুরেন্টের বাইরে ছড়ায়নি। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আগুন কীভাবে লেগেছে এবং কী পরিমাণ ক্ষতি হয়েছে তা তদন্তের পর বলা যাবে জানিয়েছেন ফরিদ আহমদ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *