পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চট্টগ্রামে আরো ৩৪৬ জনের করোনাভাইরাস (কভিড-১৯) শনাক্ত হয়েছে। এর মধ্যে নগরে ২৭৪ জন এবং জেলায় ৭২ জন।
এ নিয়ে রোববার চট্টগ্রামে করোনাভাইরাস আক্রান্ত রোগী ৮ হাজার ৩৫ জন। এর মধ্যে নগরে ৫ হাজার ৫১৫ জন এবং জেলায় ২ হাজার ৫২০ জন। এ পর্যন্ত করোনায় মৃত্যুবরণ করেছেন ১৭১ জন। নগরে ১৩১ জন এবং জেলায় ৪০ জন। চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে এসব তথ্য জানা গেছে।
সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী জানান, রোববার চট্টগ্রামের ৬টি ও কক্সবাজারের একটি ল্যাবে ৯৯৭ জনের নমুনা পরীক্ষা করে ৩৪৬ জনের পজেটিভ পাওয়া গেছে। এর মধ্যে বেসরকারি শেভরণ ক্লিনিক্যাল ল্যাবের দুইদিনে ১৭৭ জন পজেটিভ রয়েছে।


