চট্টগ্রাম-সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ

চট্টগ্রাম-সিলেটের সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ইমামবাড়ি রেল স্টেশনের কাছে সিলেট থেকে চট্টগ্রামগামী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। মঙ্গলবার বিকালে এ দুর্ঘটনা ঘটে। ততে এতে কেউ হতাহত হয়নি। এ দুর্ঘটনায় চট্টগ্রাম ও সিলেটের সঙ্গে ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আখাউড়া থেকে উদ্ধারকারী একটি ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। কি কারণে এ দুর্ঘটনা ঘটেছে, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

আখাউড়া রেল জংশন স্টেশন সূত্র জানায়, ট্রেনটি বিকাল চারটার দিকে আখাউড়া ছেড়ে যায়। ইমামবাড়ি স্টেশন পার হওয়ার পর ট্রেনের ইঞ্জিনের পেছনের বগি লাইনচ্যুত হয়ে যায়। খবর পেয়ে আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। পুলিশের পক্ষ থেকে ওই এলাকায় নিরাপত্তা দেয়া হয়েছে।

আখাউড়া রেলওয়ে জংশনের রিলিফ ট্রেন কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়।
তিনি জানান, তদন্ত করলে বলা যাবে কি কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *