চলন্তিকা বস্তিতে আগুনে দগ্ধ পারভিন মারা গেছেন

চলন্তিকা বস্তিতে আগুনে দগ্ধ পারভিন মারা গেছেন

চলন্তিকা বস্তিতে আগুনে দগ্ধ পারভিন মারা গেছেন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম :: পুড়ে শেষ পর্যন্ত পয়ত্রিশ বছর বয়সী সেই পারভিন মারা গেছেন। রাজধানীর মিরপুরে চলন্তিকা বস্তিতে লাগা আগুনে পারভিন (৩৫) নামে দগ্ধ এক নারীর মৃত্যু হয়। শনিবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ৭টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার শরীরের ৯০ শতাংশ দগ্ধ ছিল।

ঢামেক হাসপাতালের ক্যাম্প পুলিশের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) ভোর ৪টা ১১ মিনিটে মিরপুরের ওই বস্তিতে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের মোট ১৫টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে পারভিন দগ্ধ হন। এছাড়া আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *