চাঁদাবাজি বন্ধ হলে হকাররা কম দামে ক্রেতা চাহিদা পূরণ করতে পারবে

চাঁদাবাজি বন্ধ হলে হকাররা কম দামে ক্রেতা চাহিদা পূরণ করতে পারবে

চাঁদাবাজি বন্ধ হলে হকাররা কম দামে ক্রেতা চাহিদা পূরণ করতে পারবে

পাথেয় রিপোর্ট : হকারদের উপর জুলুম নির্যাতন বন্ধ এবং হকার উচ্ছেদের প্রতিবাদে হকার্স শ্রমিক আন্দোলন আয়োজিত হকার্স প্রতিনিধি সভায় ফুটপাতকে চাঁদাবাজি মুক্ত করে সঠিকভাবে ব্যবসা করার সুযোগ করে দেয়ার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছে হকার্স শ্রমিক আন্দোলন।

বক্তারা বলেন, কেসিনো খেলায় যতো টাকা উদ্ধার হয়েছে তার সিংহভাগ টাকা হকারদের থেকে চাঁদাবাজি করা। বক্তারা হকারদের এই টাকা ফিরিয়ে দিতে আহ্বান জানান।

হকার্স শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ ইমাম হোসেন ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হকার্স প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইসলামী শ্রমিক আন্দোলনের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মুহাম্মদ আব্দুর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইসলামী শ্রমিক আন্দোলনের জয়েন্ট সেক্রেটারী জেনারেল শহিদুল ইসলাম কবির, আলহাজ্ব মাওলানা আব্দুর রাজ্জাক, আলহাজ্ব জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক মাওঃ শাহ জামাল উদ্দীন, ঢাকা মহানগর পূর্ব সভাপতি হাফেজ মাওলানা ওবায়দুল্লাহ বরকত, ছিন্নমুল হকার্স সমিতির সভাপতি মোঃ কামাল সিদ্দিকী, বাংলাদেশ ছিন্নমূল হকার্স সমিতির সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম জুয়েল।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আব্দুর রহমান বলেন, দুর্নীতিবাজ মেয়র আর সরকারের মাধ্যমে হকারদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হওয়া সম্ভব নয়। ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করতে হলে হকারদেরকে ঐক্যবদ্ধ হতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে শহিদুল ইসলাম কবির বলেন, একজন মানুষের অন্য পথে উপার্জনের পথ যখন বন্ধ হয়ে যায় তখনই তারা জীবিকা নির্বাহ করার তাগিদে হকারীর মত পেশা বেছে নেয়। এ অবস্থায় তাদের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা নিয়ে তাদেরকে অপরাধের দিকে ঠেলে দেয়া হচ্ছে। হকাররা স্বাধীনদেশে কাউকে চাঁদা নয় প্রয়োজনে বৈধভাবে ট্যাক্স দিবে। তারা ফুটপাতে হকাররা ক্রেতাদের নিকট সুলভমূল্যে পন্য বিক্রয় করতে চায়।

হকার নেতৃবৃন্দ বলেন, উপার্জনের সকল ক্ষেত্রে ব্যর্থ হয়ে রাস্তার পার্শ্বে বসে যারা হকারী করে প্রশাসনের নামে ঐসকল হকারদেরকে দৈনিক, সপ্তাহে ও এককালীন বিভিন্ন সময়ে হকারদের চাঁদা দিতে বাধ্য করা হয়। এমনকি সারাদিনে ৭০০ টাকা বিক্রয় করে ৩০০ টাকা চাঁদা দিতে হয়। এ অবস্থা থেকে পরিত্রাণ পেতে আমরা সরকারের নিকট দাবী জানাচ্ছি।

একজন মানুষের অন্য পথে উপার্জনের পথ যখন বন্ধ হয়ে যায় তখনই তারা জীবিকা নির্বাহ করার তাগিদে হকারীর মত পেশা বেছে নেয় 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *