পৃথিবীতে কে কাহার | আমিন আশরাফ

পৃথিবীতে কে কাহার | আমিন আশরাফ

পৃথিবীতে কে কাহার | আমিন আশরাফ

তোমার এক স্বজনের কথা রাখেনি
বলে তুমি বেশ রেগে গেছো
বলছো, ওয়াদা ভঙ্গ করো, মানুষের
সামনে আমায় ছোট করো। কিন্তু তুমি কী আমার
অপারগের কানাকড়িও বুঝবে?

জানি তুমি বুঝবে না, বললে আরও সাতপ্যাঁচে
ঘুরবে, এরচে বরং আমি তোমায় বললুম, ওরকম
ওয়াদা কখনো কখনো ভাঙতে হয়। আমার কথা হালাল
রাখতে আর কতো কি বললাম তোমায়!

দেখো আমি তোমায় ভালোবাসি, একসাথে
চলতে গেলে এমন একটু আধটু খুনসুটি হতে
পারে, তাই বলে তুমি এমন বিহেভ করবে?

দেখো, আমিও কম যায়নি, তোমাকে যা তা বললাম।
বকে দিলাম, রাগে মানুষ কতোকিছু বলে। আর তুমি
তো জানো, রাগ পড়ে গেলে ওসব কিছু আর মনে থাকে না।

তোমার গুরুজনকে নিয়ে একটা কটু বলে ফেললাম।
আমার ঘাট হয়েছে, ভুল হয়েছে, ক্ষমা করে দাও। তুমিও
অজান্তে আমার গুরুজনকে নিয়ে কতোকিছুই বলো, আমি এতোটা রিয়েক্ট করি না, আমার কিন্তু কষ্ট হয়, ডানামেলা প্রজাপতির না উড়তে পারার কষ্ট! তুমি কখনো বুঝতে পারো?

ফুঁসে ওঠা নদীর মতো তুমি অরুন্ধতী হয়ে আছো। কার সাধ্য তোমার কাছে যায়! ব্রহ্মপুত্র নদের কাছে গেলে হয়তো গঙ্গা তুমি শান্ত হবে।

যাপিত জীবনটা কেবল আমাদের, এখানে কারো অনুপ্রবেশ কেবল এক অযাচিত বেহুলা! লক্ষীন্দরের
ভাটা চলছে। চলার পথের সহযোদ্ধাকে কখনো অপমান
করো না, ‘পৃথিবীতে কে কাহার’ কথাটা মনে রোখো।

এক সময় বেয়ারা সহযোদ্ধা তোমাকে বুকের মধ্যিখানে
আগলে রাখবে নিজের জীবনবাজি দিয়ে হলেও।
আর কেউ না, আর কেউ কথা রাখে না! কেউ না!

#কিশোরগঞ্জ
৫/১০/১৯

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *