চাল আমদানিতে শুল্কের পরিমান কমালো সরকার

চাল আমদানিতে শুল্কের পরিমান কমালো সরকার

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : চাল আমদানিতে শুল্কের হার কমালো সরকার। এবার ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে। একই সঙ্গে বিদ্যমান রেগুলেটরি ডিউটি বা আবগারি শুল্ক প্রত্যাহার করা হয়েছে ২৫ শতাংশ।

আগামী ৩০ অক্টোবর পর্যন্ত এই সুবিধা বহাল থাকবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সই করা আদেশ সূত্রে আজ বৃহস্পতিবার (১২ আগস্ট) এসব তথ্য জানা যায়। আগামী ৩০ অক্টোবর পর্যন্ত এই সুবিধা বহাল থাকবে বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

এছাড়া জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ১ দশমিক ৭৫ শতাংশ অন্যান্য করসহ চাল আমদানির ক্ষেত্রে মোট ৩৬ দশমিক ৭৫ শতাংশ শুল্ক কমিয়েছে। বর্তমানে সব মিলিয়ে শুল্ক-কর প্রযোজ্য আছে ৬২ দশমিক ৫০ শতাংশ। ছাড়কৃত শুল্ক-কর বাদ দিলে বহাল থাকবে ২৫ দশমিক ৭৫ শতাংশ।

আদেশে আরও বলা হয়েছে, আরোপিত আমদানি শুল্ক সিদ্ধ চাল ও ব্রোকেন রাইসের ক্ষেত্রে ২৫ শতাংশ থেকে ১০ শতাংশ পরিমাণ এবং সমুদয় রেগুলেটরি ডিউটি শর্ত সাপেক্ষে অব্যাহতি দেওয়া হবে। রেয়াতি হারে চাল আমদানির পূর্বে শর্তানুযায়ী প্রজ্ঞাপনের আওতায় প্রতি চালানের জন্য খাদ্য মন্ত্রণালয়ের মনোনীত যুগ্ম-সচিব পদমর্যাদার কর্মকর্তার কাছ থেকে লিখিত অনুমতি নিতে হবে।

অপরদিকে, বৃহস্পতিবার খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানিয়েছেন, ভোক্তা ও কৃষকের স্বার্থ রক্ষায় চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। সরকারের চালের মজুদ এই মুহূর্তে ১৭ লাখ মেট্রিক টন। ইতোমধ্যে চলমান বোরো সংগ্রহ অভিযানে সাড়ে ৮ লাখ টন চাল সংগ্রহ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *