বিশ্বে করোনায় বেড়েছে সংক্রমন ও মৃত্যু

বিশ্বে করোনায় বেড়েছে সংক্রমন ও মৃত্যু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দৈনিক মৃত্যুর হার কিছুটা বেড়েছে। পাশাপাশি বেড়েছে নতুন আক্রান্ত রোগীর সংখ্যাও।

শুক্রবার (১৩ আগস্ট) সকালে ওয়ার্ল্ডোমিটার্সের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১০ হাজার ২৯২ জনের মৃত্যু হয়েছে। আগের দিনের তুলনায় মৃত্যু বেড়েছে ৭১ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৪৩ লাখ ৪৭ হাজার ৮৮৮ জনে।

বিশ্বে গত ২৪ ঘন্টায় এই ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৭ লাখ ৯ হাজার ৭৭৪ জন। আগের ২৪ ঘন্টার তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে প্রায় ৩৬ হাজার। এতে এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ কোটি ৬২ লাখ ২৯ হাজার ৪৪৯ জনে।

গত ২৪ ঘন্টায় বিশ্বে মৃত্যুর দিক থেকে তালিকায় শীর্ষে রয়েছে দক্ষিন এশিয়ার বৃহত্তম রাষ্ট্র ইন্দোনেশিয়া। দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৪৬৬ জন এবং নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ৭০৯ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৫৩৭ জন। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৭২ লাখ ৩ হাজার ৬৪৯ জন করোনায় আক্রান্ত এবং ৬ লাখ ৩৬ হাজার ২৯৮ জন মারা গেছেন।

করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৭৫ জন এবং নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৮৯১ জন। অপরদিকে মহামারির শুরু থেকে দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ২ লাখ ৮৫ হাজার ৬৭ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ৬৬ হাজার ৯৮৮ জনের।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৫৮৩ জন এবং নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪০ হাজার ৭৮ জন। দেশটিতে মোট আক্রান্ত ৩ কোটি ২১ লাখ ১৭ হাজার ৫২ জন এবং মারা গেছেন ৪ লাখ ৩০ হাজার ২৮৫ জন।

এছাড়া এখন পর্যন্ত ফ্রান্সে ৬৩ লাখ ৯৮ হাজার ৯৮৩ জন, রাশিয়ায় ৬৫ লাখ ৩৪ হাজার ৭৯১ জন, যুক্তরাজ্যে ৬১ লাখ ৭৯ হাজার ৫০৬ জন, ইতালিতে ৪৪ লাখ ২০ হাজার ৪২৯ জন, তুরস্কে ৬০ লাখ ১৮ হাজার ৪৮৫ জন, স্পেনে ৪৬ লাখ ৭৭ হাজার ৮৮৩ জন, জার্মানিতে ৩৮ লাখ ১৪ হাজার ৩১৬ জন এবং মেক্সিকোতে ৩০ লাখ ২০ হাজার ৫৯৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

অন্যদিকে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ফ্রান্সে এক লাখ ১২ হাজার ৪৮৭ জন, রাশিয়ায় এক লাখ ৬৮ হাজার ৪৯ জন, যুক্তরাজ্যে এক লাখ ৩০ হাজার ৭০১ জন, ইতালিতে এক লাখ ২৮ হাজার ৩৩৪ জন, তুরস্কে ৫২ হাজার ৭০৩ জন, স্পেনে ৮২ হাজার ৪০৭ জন, জার্মানিতে ৯২ হাজার ৩৪৮ জন এবং মেক্সিকোতে ২ লাখ ৪৬ হাজার ২০৩ জন মারা গেছেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর গত বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *