চোখের জলে হাদিস বিশারদ নূর হোসাইন কাসেমীর জানাযা অনুষ্ঠিত

চোখের জলে হাদিস বিশারদ নূর হোসাইন কাসেমীর জানাযা অনুষ্ঠিত

চোখের জলে হাদিস বিশারদ নূর হোসাইন কাসেমীর জানাযা অনুষ্ঠিত

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : হাজার হাজার আলেম, উলমাা- মুহাদ্দিস, সাংবাদিক-লেখকদের উপস্থিতিতে চোখের জলে অনুষ্ঠিত হয়ে গেল বর্ষীয়ান আলেমেদ্বীন, জমিয়তে উলামায়ে ইসলাম ও হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব. জামিআ মাদানিয়া বারিধারার প্রিন্সিপাল ও শাইখুল হাদিস আল্লামা নূর হোসাইন কাসেমীর নামাজে জানাযা।

তাকে দেখতে রাত থেকেই জমান হাজার হাজার আলেম উলামা ও সাধারণ মানুষ। হেফাজতে ইসলাম ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী (রহ.) এর লাশ জামিয়া মাদানিয়া বারিধারায় নিয়ে যাওয়ার পর ভিড় জমান অনেকে। রোববার দুপুর ৩টা নাগাদ আল্লামা নূর হোসাইন কাসেমী (রহ.) এর লাশবাহী গাড়ি জামিয়া বারিধারায় পৌঁছে। এরপর থেকে প্রিয় মানুষটিকে এক নজর দেখার জন্য মাদরাসা প্রাঙ্গন ও রাস্তায় ভক্ত, ছাত্র, শিক্ষক ও তৌহিদী জনতার ঢল নেমেছে।

সোমবার সকাল সোয়া নয়টায় জাতীয় ঈদগাহে জানাজার কথা থাকলেও জাতীয় মসজিদ বায়তুল মোকাররম চত্বরে অনুষ্ঠি হয় আল্লামা নূর হোসাইন কাসেমী রহ.-এর নামাজে জানাযা। জানাযার নামাজ পড়ান হযরতের ছোট ছেলে মুফতী জাবের কাসেমী।

জানাজা শেষে নূর হোসাইন কাসেমীকে তুরাগের জামিয়া সোবহানিয়া মাহমুদ নগর মাদরাসায় দাফন করা হয়।

জানাজায় শীর্ষ আলেমদের মধ্যে উপস্থিত ছিলেন- দারুল উলুম দেওবন্দের শুরা সদস্য মাওলানা শফিকুল ইসলাম, বেফাক সভাপতি আল্লামা মাহমুদুল হাসান, মাওলানা মুহিবুল্লাহ বাবুনগরী, সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, জামায়াতে ইসলামের নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান, আমিরে হেফাজত আল্লামা জুনায়েদ বাবুনগরী, শায়খ জিয়া উদ্দিন, মাওলানা উবায়দুল্লাহ ফারুক, মাওলানা আব্দুল হামিদ পীর সাহেব, মাওলানা নাজমুল হাসান, মাওলানা মাহফুজুল হক রাহমানিয়া, মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা মামুনুল হক, মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, মাওলানা হাসান জামিল, আল্লামা কাসেমীর ছোট ভাই মাওলানা আব্দুল কুদ্দুস ও মুফতি ইমরানুল বারী সিরাজী, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমেদ আব্দুল কাদের প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *